মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক কমিটি গঠন

B Baria Mapমাহবুব খান বাবুল : সরাইলের শাহজাদাপুর ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি মলাইশ রাধাঁমাধব মন্দির প্রাঙ্গনে উপজেলা কমান্ডার মোঃ ইসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে মুক্তিযোদ্ধা হরলাল দেবনাথকে আহবায়ক ও গৌরাঙ্গ চন্দ্র দাসকে যুগ্ম আহবায়ক করে ইউনিয়ন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সূত্রে জানা যায়, শাহজাদাপুর ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেরনর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সাংগঠনিক সম্পাদক যতীন্দ্র মোহন চৌধুরী ও মুক্তিযোদ্ধা মোঃ করম আলী। সভায় সকলের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- রাজকুমার দাস, মুখলেছ খাঁন ও কুঞ্জ মোহন সরকার। কমান্ডার মোঃ ইসমত আলী বলেন, কেন্দের নির্দেশে ওই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কমিটি বহাল থাকবে।

 

 

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির