মিয়ানমারে রাস্তা বন্ধ করে ফের বিক্ষোভ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সকালে কাজের ব্যস্ত সময়ে শহরের বিভিন্ন বড় বড় রাস্তায় দাঁড় করিয়ে রাখা সারি সারি গাড়ি। আচমকা দেখে মনে হতে পারে, বিকল হয়ে পড়া সব গাড়ি জড়ো করে একত্র করা হয়েছে রাজপথে। আসলে মিয়ানমারের সেনা শাসনের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে এ পন্থা অবলম্বন করেন দেশটির গণতন্ত্রকামী মানুষেরা।

বৃহস্পতিবার সকালে সরকারি কর্মচারীরা যাতে কর্মক্ষেত্রে না পৌঁছতে পারেন, তাই ইয়াঙ্গুনের রাস্তা অবরুদ্ধ করে চললে বিক্ষোভ।

গত কয়েক সপ্তাহ ধরেই সেনাবিরোধী বিক্ষোভের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে ইয়াঙ্গুন শহর। আজও এখানে বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ।

নোবেল শান্তি পুরস্কারজয়ী এনএলডি নেত্রী অং সান সু চি-র বিরুদ্ধে নতুন অভিযোগ এনে বুধবার থেকে তার গৃহবন্দিত্বের মেয়াদ বাড়িয়েছে দেশের সেনা সরকার। তার ফলে সাধারণ মানুষের ক্ষোভ আরও বেড়েছে আজ থেকে। সরকারি চিকিৎসক-শিক্ষকদের একাংশ আগেই সেনার বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে শামিল হয়ে কাজে যাচ্ছেন না। এ বার সেনার আওতায় থাকা পরিষেবা ও জিনিস বয়কটও করতে শুরু করেছেন দেশটির মানুষ। ধীরে ধীরে আবার দেশে ইন্টারনেট পরিষেবা ফেরায় আজ ফেসবুকের মাধ্যমে আন্দোলনে যোগ দেওয়ার ডাক দেন অনেকে।

সু চি’র দল এনএলডি-র এক সদস্য হিন স্যান্ডার সামাজিক মাধ্যমে লেখেন, লাখ মানুষের জমায়েত হোক সেনাকে সরাতে। দেশের ভবিষ্যতের জন্য মিছিল করে এগোতে হবে।’

সিথু মাউং নামে এনএলডি-র আর এক সদস্য বললেন, আমাদের প্রজন্মই যেন সেনা অভ্যুত্থান দেখা শেষ প্রজন্ম হয়।’

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী