মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বলল যুক্তরাষ্ট্র

news-image

কূটনৈতিক প্রতিবেদক : রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন বিষয়ে পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ডেভিড হেইল মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে টেলিফোন আলাপে এ আহ্বান জানান। বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কার, মানবিক ত্রাণ কার্যক্রম এবং নভেম্বরে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সমন্বিত জাতীয় নির্বাচনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করতে সু চির সঙ্গে আলোচনা করেন ডেভিড হেইল।

তিনি মিয়ানমার সরকারকে দেশব্যাপী সংঘাতের অবসান এবং রোহিঙ্গা ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও দীর্ঘমেয়াদি প্রত্যাবর্তন বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী