মিয়ানমারের নির্বাচনের ভোট গণনা চলছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে গত ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক উপায়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এখন ভোট গণনা চলছে। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন নির্বাচন অধিকাংশ ক্ষেত্রেই অবাধ ও সুষ্ঠু হয়েছে। বিরোধী রাজনৈতিক দল অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সমর্থকরা প্রত্যাশা করছেন তারাই বেশি ভোট পাবেন। তবে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজয় অর্জন করার পথে তাদের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করার কথা রয়েছে আজ স্থানীয় সময় সকাল ৯টায়। তবে তার আগেই ইয়াঙ্গুনে দলীয় অফিসে রাতে ভিড় জমতে থাকে এনএলডিপির নেতাকর্মীর। অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির এই সমর্থকরা আশা করছেন নির্বাচনে বেশি ভোট পেয়ে তারাই বিজয়ী হবেন। ভোট গণনা যেহেতু চলছে তাই দলের একজন কর্মকর্তা লিখিত একটা বার্তায় সবাইকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা অবধি শান্তভাবে অপেক্ষা করার আহ্বান জানান।


১৯৯০ সালের পর এই প্রথম মুক্ত প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। পর্যবেক্ষকরা বলছেন ৮০ শতাংশ ভোটারের উপস্থিতি ছিল ভোটকেন্দ্রে। একজন ভোটার বলছেন এখন যা হচ্ছে দেশে সেটা নতুন নেতা এসে পরিবর্তন করে দেবেন। আমি মনে করি যে সরকার গঠন করবেন তিনি আমাদের জন্য সর্বোচ্চ ভালো ব্যবস্থা করবেন। যদিও এনএলডিপি প্রত্যাশা করছে তাদের দল জয়ী হবে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয় পাওয়াটা কতটা নিশ্চিত হবে সে বিষয়ে এখনি মত দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।


এনএলডিপিকে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ৬৭ শতাংশ আসনে জয়ী হতে হবে। কারণ পার্লামেন্টের এক চতুর্থাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। আর বর্তমান ক্ষমতাসীন ও এনএলডিপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল ইউএসডিপি পার্টি সেনাসমর্থিত। এই নির্বাচনে ৯০টির বেশি দল থেকে ছয় হাজারের বেশি প্রার্থী অংশ নেন। তবে যদি এনএলডিপি জেতে তারপরও দেশটির সংবিধানের একটি ধারা অনুযায়ী সু চি নিজে প্রেসিডেন্ট হতে পারবেন না- কারণ তার দুই সন্তান ব্রিটিশ নাগরিক।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান