মায়ের মরদেহ সঙ্গে নিয়ে দীর্ঘ ৯ মাস ধরে বসবাস, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক: কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া বান্দ্রায় মায়ের মরদেহ সঙ্গে নিয়ে দীর্ঘ ৯ মাস এক ঘরে কাটিয়েছেন মেয়ে। শনিবার এই ঘটনা প্রকাশ্যে এলে বান্দ্রার চুইম গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ জানায়, লকডাউন চলাকালে গত মার্চেই ওই নারীর বৃদ্ধা মা মারা যান। কিন্তু তিনি মায়ের মরদেহ আগলে রেখে এক ঘরেই বাস করছিলেন।

এক প্রতিবেশী জানান, প্রায়ই ওই নারীকে জানালা দিয়ে আবর্জনা ফেলতে দেখা যেত। আবর্জনা ফেলার জন্য বাড়ির ওই জানালাটাই শুধু খুলতেন তিনি। অন্য দরজা-জানালা বন্ধ থাকত বলে দাবি ওই প্রতিবেশীর।

পুলিশ জানিয়েছে, কেন দরজা-জানালা বন্ধ করে রাখা হত, তা নিয়ে প্রতিবেশীদের মধ্যেও সন্দেহের সৃষ্টি হয়। শনিবার এক প্রতিবেশী বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে ওই নারীর বাড়িতে ঢুকতেই দেখতে পান বিছানার ওপর পড়ে রয়েছে অস্থিচর্ম গলে যাওয়া এক বৃদ্ধার দেহ।
প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, বাড়িতে ওই নারী তার মাকে নিয়েই থাকতেন। প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মিশতেন না। তাছাড়া ওই নারীর মানসিক কিছু সমস্যা থাকায় প্রতিবেশীরাও তাকে এড়িয়ে চলতেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মানসিক অসুস্থতার জন্যই হয়তো কাউকে মায়ের মৃত্যু সম্পর্কে জানাতে সাহস পাননি তিনি। তাই মায়ের মরদেহ ঘরে রেখেই তার সঙ্গে বাস করছিলেন ওই নারী।

প্রতিবেশীরা পুলিশকে আরও জানিয়েছে, কয়েক বছর আগে ওই পরিবারের একটি পোষ্য কুকুর মারা গিয়েছিল। তার শেষকৃত্য না করে দীর্ঘদিন ধরে ঘরেই রেখে দিয়েছিলেন ওই নারী ও তার মা।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে, কীভাবে ওই বৃদ্ধার মৃত্যু হল এবং এ সংক্রান্ত বহু প্রশ্নের জবাব দিতে পারেননি ওই নারী। আপাতত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ