মাহমুদউল্লাহ’র ব্যাটে খুলনার জয়

news-image

স্পোর্টস ডেস্ক : সমস্যা ছিল টপ অর্ডারে। জহুরুল ইসলাম ও জাকির হাসানের জুটিতে সেই সমস্যার সমাধান হয়েছে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহরা দায়িত্ব নেন মিডল অর্ডারের। সাকিব আছেন রান খরায়। কিন্তু সেই ক্ষতি পুষিয়ে যাচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। আগের ম্যাচে যেমন দ্রুত ২৪ রান যোগ করে খুলনার রান ফরচুন বরিশালের লাগাম ছাড়া করেন। আজ ১৯ বলে ৩১ করে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে হারিয়েছেন মাহমুদউল্লাহ।

আগে ব্যাট করা রাজশাহীর ছুড়ে দেওয়া ১৪৬ রানের লক্ষ্য কঠিন হওয়ার কথা ছিল না। কিন্তু চোট থেকে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান ও ফর্মে থাকা মুকিদুল ইসলামের বোলিং দ্রুত রান তুলতে দেয়নি খুলনাকে। নাজমুলের অধিনায়কত্বের প্রশংসাও করতে হয়। তাঁর বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো ছিল দুর্দান্ত। এসবই রাজশাহীকে ইনিংসের শেষ ওভার পর্যন্ত ম্যাচে রাখে।

ইনিংসের শুরুতে জাকির ও জহুরুলের ৫০ রানের জুটির পর মাঝের ওভারে কিছু উইকেটের পতন খুলনার চাপ বাড়ে। সাকিব-মাহমুদউল্লাহ ক্রিজে এসে কিছু সময় থাকলেই চাপটা সামলে নেওয়া যেত। কিন্তু সাইফউদ্দিনের বাইরের বল স্টাম্পে টেনে আউট হন সাকিব (৪)। মুকিদুল এসে আউট করেন রানের মধ্যে থাকা শামিম পাটওয়ারিকে। ম্যাচের পাল্লা যখন দুই দিকেই দুলছিল, তখন সাইফউদ্দিনের ১৯তম ওভারে ১৫ রান তুলে ম্যাচ হাতের মুঠোয় আনেন মাহমুদউল্লাহ। ইনিংসের ৪ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় পায় খুলনা।

প্রথম ইনিংসে আবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর টপ অর্ডার মানেই যে নাজমুল হোসেন, সেটি আরেকবার সেটি প্রমাণ হয়। আনিসুল হক, রনি তালুকদারদের নিয়ে গড়া টপ অর্ডারে দ্রুত রান করা ও ইনিংস ধরে রাখার দুই কাজই নাজমুলকে করতে হতো। আজ সেটি করতে পেরেছেন এই তরুণ বাঁহাতি ওপেনার। তাঁর ৩৮ বলে ৫৫ রানের ইনিংসে রাজশাহীর শুরুর ব্যর্থতা কিছুটা ঢাকা পড়ে।

নাজমুল ছাড়া ওপরের সারির কেউই রান করতে পারেননি। আনিসুল, রনির ব্যর্থতার পর মেহেদী হাসান, ফজলে মাহমুদও আউট হন। ইনিংসের ১৪ ওভার তখন শেষ। রান মাত্র ৯৩। শিশিরের কারণে রাতের ম্যাচে একটু বেশিই রান দরকার হয়। সেটি আর হচ্ছে কই! শেষে এসে নুরুল হাসানের ব্যাটে কিছুটা মান রক্ষা। টানা পাঁচ ম্যাচে ব্যর্থ মোহাম্মদ আশরাফুলের বদলি হিসেবে খেলতে নামা জাকের আলীর সঙ্গে জুটি গড়ে নুরুল দলকে নিয়ে যান ১৪৫ রানে। ২১ বলে ৩৭ রানের ইনিংস খেলেন নুরুল।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ