মালয়েশিয়ান বিমান নিখোঁজের আজ শততম দিন

Malaysia_Airlines_bg_5434058731242014মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৩৭০ বোয়িং ৭৭৭-২০০ বিমানটি নিখোঁজ হওয়ার ঘটনার আজ শততম দিন। এ দিনটি পালন করতে বিমানটির নিখোঁজ চীনা যাত্রীদের আত্মীয়স্বজনরা রবিবার বেইজিংয়ে জড়ো হয়েছেন। সেই সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও দেশটির এয়ারলাইন্সের কর্মকর্তারা দিনটি পালনে ও নিখোঁজ যাত্রীদের পরিবারের স্বজনদের সহানুভূতি জানাতে এতে শামিল হয়েছেন। খবর বিবিসির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রবিবার নিখোঁজ যাত্রীদের পরিবারের প্রতি সহানুভূতি ব্যক্ত করেছেন। এক টুইটার বার্তায় তিনি লিখেন, 'এমএইচ ৩৭০ নিখোঁজ হওয়ার শততম দিনে আমি বিমানটির যাত্রীদের ও তাদের পরিবারের সদস্যদের স্মরণ করছি। বিমানটির অনুসন্ধান প্রচেষ্টায় মালয়েশিয়া প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে।' বিমানটি নিখোঁজের শততম দিন পালন করতে যাত্রীদের পরিবারের স্বজনরা রবিবার বেইজিংয়ে জড়ো হয়েছেন। তারা সেখানে নিখোঁজ স্বজনদের জন্য প্রার্থনা করেছেন এবং বিমানটি ঠিক কিভাবে হদিস হয়েছে এ ব্যাপারে স্রেফ সত্য জানতে চায় বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান