মানুষ আমার জন্য নামাজ পড়ে দোয়া করছে : ডা. জাফরুল্লাহ

news-image

নিউজ ডেস্ক : দেশের মানুষের কোভিড-১৯ শনাক্তে কিট আবিস্কারে যিনি অগ্রণী ভূমিকা রেখেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের সেই ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী-ই করোনাভাইরাসে আক্রান্ত।প্রবীণ এই চিকিৎসক এখন আইসোলেশনে আছেন।

রোবার প্রথম গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটে এই মুক্তিযোদ্ধার করোনা শনাক্ত হয়। এরপর বৃহস্পতিবার বিএসএমএমইউর পিসিআর পরীক্ষায়ও করোনা শনাক্ত হয় তার।

৭৯ বছর বয়সী জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার প্লাজমা থেরাপি নিয়েছেন। তার সর্বশেষ শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানায় গণস্বাস্থ্য কেন্দ্র।

আইসোলেশনে থাকা ডা. জাফরুল্লাহ বৃহস্পতিবার কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি জানান, অনেকেই তাকে ফোন করছেন। তারা তার রোগমুক্তি কামনায় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন প্রতিদিন ফোন করে আমার স্বাস্থ্যের খোঁজ-খবর নিচ্ছে। একজন টেলিফোন করে বলেছেন যে, তিনি এমনিতে নামাজ পড়েন না, আমার জন্য তিনি নামাজ পড়ছেন। আমার করোনার কথা শুনে তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে আমার রোগমুক্তি কামনায় দোয়া করছেন।আমি একথা শুনে অবিভূত হয়েছি।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, একজন ইউএনও টেলিফোন করে বললেন যে, তিনি ও তার স্ত্রী আমার জন্য নফল নামাজ পড়ে দোয়া করেছে। তার কথা শুনে মনটা উজ্জীবিত হয়েছে।

প্রসঙ্গত, দেশে ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে।এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় এই ভাইরাসে।বৃহস্পতিবার পর্যমন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৫৯ জনের।আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৩৭১ জনে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ