মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলের কারাদণ্ড

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : মাদক কেনার টাকার জন্য বাবা-মাকে নির্যাতনের অভিযোগে গিয়াস উদ্দিন নামে মাদকাসক্ত ছেলেকে একবছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৯ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা এ সাজা প্রদান করেন। এরআগে ভুক্তভোগী অসহায় বাবা ও মায়ের অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত ছেলেকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন সরাইল থানার সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন খান জয়।

পুলিশ জানায়, সরাইল সদরের মোঘলটুলা গ্রামের আবুল হোসেনের মাদকাসক্ত ছেলে গিয়াস উদ্দিন মাদক সেবন করে ও মাদক কেনার টাকার জন্য তার বাবা, মা ও পরিবারের অন্যান্য সদস্যদের দীর্ঘ দিন যাবত নির্যাতন করে আসছে। ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির