মাঠে সকলের সামনেই জাভি-নেইমারের হাতাহাতি! (ভিডিও)

news-image

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে ইতিহাসের একমাত্র ক্লাব হিসেবে দ্বিতীয়বার ত্রিমুকুট জয়ের রেকর্ড গড়ে বার্সেলোনা। আর সেই শিরোপা নিয়ে স্পেনে ফেরার পরই ঘটে এক অন্যরকম ঘটনা।

শিরোপা উৎসবের মাঝে হঠাৎ করেই যেন ছড়িয়ে পড়ল বিতর্কের রেশ। টিমবাসে ট্রফি প্যারেডের সময় দলের সেরা তারকা জাভির পা ধরে টেনে মজা করছিলেন নেইমার। আর তাতে এতটাই চটে যান জাভি। এরপর জাভি ধাক্কা মারেন ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। শুধু তাই নয়, এরপর গালিগালাজও করেন কাতালান ক্লাবকে বিদায় বলে দেয়া জাভি হার্নান্দেজ।

এক পর্যায়ে ক্রুদ্ধ জাভি আবার নেইমারকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেন। পরিস্থিতি সামলাতে বাকি সতীর্থদের মধ্যস্থতা করতে হয়। নেইমার মুখে কিছু না বললেও বাকি সময়টা নাকি জাভির সঙ্গে কোনও কথা বলেননি। তবে এই ব্যাপারে জাভি-নেইমার কারোরই কোন মন্তব্য পাওয়া যায়নি।

তবে এই ঘটনা ভুলে নেইমার এখন কার্লোস দুঙ্গার মনোযোগী ছাত্র। কেননা বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় পুরো ব্রাজিলের ভারই যে নেইমারের কাঁধে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান