মাঠে ফিরছে টাইগার যুবারা, প্রতিপক্ষ ভারত-আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : করোনার স্থবিরতা কাটিয়ে ঘরোয়া দু’টি টুর্নামেন্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার অনূর্ধ্ব-১৯ দলকেও মাঠে ফেরানোর পরিকল্পনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারত ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আগামী নভেম্বরে সিরিজটি আয়োজনের পরিকল্পনা রয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির। এমনই জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাওসার।

এরআগে মার্চে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশ যুবাদের। আফগানদের হোম ভেন্যু ভারতের নয়ডায় সিরিজটি অনুষ্ঠিত হবে। পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলবে দুই দল। নয়ডাতেই ত্রিদেশীয় সিরিজটি হওয়ার কথা ছিল। কিন্তু নভেম্বরে বাংলাদেশে সিরিজটি অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত