মাঝ আকাশে ৩ শতাধিক যাত্রী নিয়ে মুখোমুখি দুই বিমান!

news-image

ডেস্ক রিপোর্ট : ভারতের বেঙ্গালোরের আকাশে ইন্ডিগোর দু’টি বিমান হঠাৎ মুখোমুখি হয়ে যায়। তবে দুই বিমানের চালককে ট্রাফিক কলিশন অ্যাভয়েডান্স সিস্টেম সতর্ক করায় কোন দুর্ঘটনা ঘটেনি। গত মঙ্গলবার এ ঘটনায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে প্রায় তিন শতাধিক যাত্রী।

এ ব্যাপারে ইন্ডিগোর জানিয়েছে, একটি কোয়েমবত্তুর থেকে হায়দরাবাদ এবং অন্যটি বেঙ্গালোর থেকে কোচি যাচ্ছিল। বেঙ্গালোর এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রথমটিকে ৩৬ হাজার ফুট উচ্চতায় এবং দ্বিতীয় বিমানটিকে ২৮ হাজার ফুট উচ্চতায় উড়তে বলে। কিন্তু বিমান দুটো যথাক্রমে ২৭ হাজার তিনশ ফুট এবং ২৭ হাজার পাঁচশ ফুট উচ্চতায় থাকাকালীন কাছাকাছি চলে আসে। এ সময় দুটি বিমানের মধ্যে উচ্চতার ব্যবধান ছিল মাত্র দুইশ ফুট। বিমানের ট্রাফিক কলিশন অ্যাভয়েডান্স সিস্টেম যদি চালকদের সতর্ক না করে দিত, তাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। ঘটনার পর এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বোর্ড ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। – বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত