মহানবীকে ব্যাঙ্গ করার অধিকার মামুনুলকে কে দিয়েছে, প্রশ্ন তথ্যমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মামুনুল হক হযরত মোহাম্মদ (সা.) কে ব্যাঙ্গ করেছেন। এ অধিকার তাকে কে দিয়েছে? এটা যদি অন্য কোনো লোক করতেন, তাহলে হেফাজতের নেতারা কী করতেন? সোমবার সংবাদিকদের সময়সাময়িক বিষয়ে আলোচনার সময় তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, মামুনুল হক সাম্প্রতিক সময়ে যে কর্মকাণ্ড করেছেন এবং ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের সময় যেভাবে নেতৃত্ব দিয়েছেন, এগুলো দেশ, সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। একইসঙ্গে ইসলামের জন্যও হুমকি স্বরূপ। মামুনুল হক হযরত মোহাম্মদ (সা.) কীভাবে ঠোঁট নাড়াতেন, সেটা তিনি অভিনয় করে দেখিয়েছেন। অর্থাৎ রাসুলকে (সা.) তিনি ব্যাঙ্গ করেছেন। এ অধিকার তাকে কে দিয়েছে? এটা যদি অন্য কোনো লোক করতেন, তাহলে হেফাজতের নেতারা, যারা মামুনুল হকদের কথায় রাস্তায় নামেন, তারা কী করতেন?

তিনি বলেন, মাওলানা শাহ আহমদ শফী সাহেব, যিনি হেফজতের আমীর ছিলেন, প্রায় শতবর্ষী মানুষ তিনি, তাকে হেনস্তা করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাকে অক্সিজেন টিউব দিয়ে রাখা হয়েছিল, হাসপাতালে নেওয়ার সময় সে অক্সিজেনটি খুলে দেওয়া হয়েছে। ডাক্তারদের তদন্তে বেরিয়ে এসেছে, তিনি হেনস্তার শিকারের কারণেই মৃত্যুবরণ করেছেন। আর এসবের নির্দেশদাতা হচ্ছেন মামুনুল হকরা।

এসময় বিএনপি নেতা মির্জা আব্বাস প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, মির্জা আব্বাস ফেসবুক লাইভ আলোচনায় যে কথাটি বলেছেন, মুখ ফসকে আসলে সত্য কথাটি বেরিয়ে এসেছে। যখন দলের মধ্যে সমালোচনার সম্মুখীন হলেন, কেন সত্য কথাটা বলে দিলেন, তখন তিনি আবার তার বক্তব্যের দায় গণমাধ্যমের ওপর চাপানোর চেষ্টা করলেন। মির্জা আব্বাসকে বলব, ভবিষ্যতে আরও সত্য কথাগুলো বলে দেওয়ার জন্য। পাশাপাশি মুখ ফসকে সত্য কথাটি বলার জন্য মির্জা আব্বাসকে ধন্যবাদ জানাই।

তথ্যমন্ত্রী ড. হাছানা মাহমুদ বলেন, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে লকডাউন কার্যকর করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত যত্ন সহকারে কাজ করছে। এ জন্য তাদের ধন্যবাদ জানাই। তবে দায়িত্ব পালন করার সময় এটিও মাথায় রাখতে হবে, কেউ যেন অহেতুক হেনস্তার শিকার না হন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী