মহাকাশে ৪শ’ বছর পর কাছাকাছি শনি-বৃহস্পতি

news-image

অনলাইন ডেস্ক : এ বছরের ডিসেম্বর মাসটি মহাকাশে বেশ ঘটনাবহুল। এ মাসেই দেখা গেছে উল্কাবৃষ্টি, তারপর সূর্যগ্রহণ।

২১ ডিসেম্বর মহাকাশে যা ঘটতে যাচ্ছে তা শেষবার হয়েছিল প্রায় ৪০০ বছর আগে। এক মহাজাগতিক অতিবিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব।

সৌরজগতের দুই গ্রহ বৃহস্পতি ও শনির যুগলবন্দি। সোমবার এ দুটি গ্রহ এতই কাছে চলে আসবে যে, আবহাওয়া অনুকূল থাকলে খালি চোখেও তা বোঝা যাবে। খবর এনডিটিভির।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে জানানো হয়েছে– সৌরজগতের দুটি গ্রহ পরস্পরের খুব কাছাকাছি আসা বিরল ঘটনা নয়।

বৃহস্পতি তার প্রতিবেশী গ্রহ শনির পাশ দিয়ে প্রতি ২০ বছর অন্তর যায়, তবে এতটা কাছ দিয়ে নয়। শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৬২৩ সালে। তখনও বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি জীবিত। টেলিস্কোপ আবিষ্কারের ১৩ বছর পর সে ঘটনা ঘটেছিল। সেই হিসাবে ৩৯৭ বছর পর আবার এমন বিরল ঘটনার সাক্ষী থাকতে পারবে পৃথিবীবাসী।

বিজ্ঞানীরা বলছেন, সোমবার বৃহস্পতি ও শনি একে অন্যের থেকে এক ডিগ্রির ১০ ভাগের এক ভাগ কাছাকাছি থাকবে। এর ৬০ বছর পর, অর্থাৎ ২০৮০ সালে আবার এত কাছে আসবে এ দুই গ্রহ।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ৮০০ বছর আগে এ দুই গ্রহ এক সরলরেখায় এলেও শেষবার এত কাছে এসেছিল ১৬২৩ সালে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ