ময়মনসিংহে লাগেজে মিলল বিশ্ববিদ্যালয়ছাত্রের খণ্ডিত মরদেহ

news-image

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলায় একটি লাগেজ থেকে এক যুবকের শরীরের তিনটি খণ্ড ও পাশ থেকে বিচ্ছিন্ন মাথাসহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ জুন) দুপুরে উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মনতলা সেতুর নিচে সুতিয়া নদীতে পড়ে থাকা লাগেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম সৌরভ। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে স্থানীয়রা গরু চরাতে এসে ব্রিজের নিচে সুতিয়া খালে একটি লাগেজ ও পাশে কাগজে মোড়ানো রক্তাক্ত মাথা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজ থেকে শরীরের তিনটি খণ্ড ও পাশ থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে।

সদর উপজেলার খাগডোহর ইউনিয়ন পরিষদের সদস্য ফয়জুর রহমান তুহিন বলেন, মানুষের একটি মাথা পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাকে খবর দিলে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। লোকটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড জানিয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির বলেন, যুবকটিকে হত্যার পর লাগেজে মাথা ছাড়া মরদেহ ভরে ব্রিজের ওপর থেকে পানিতে এবং পলিথিনে মোড়ানো মাথা পাটখেতের কাছে ফেলে যায় ঘাতকরা। লাগেজে তার শরীরের খণ্ডিত অংশের সঙ্গে কাঁথা-বালিশও পাওয়া গেছে। মরদেহের অবস্থা দেখে মনে হচ্ছে মেশিন দিয়ে গলা ও পা কাটা হয়েছে। নিহতের পরিচয় জানার পর অভিযান শুরু করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত