মদ খেয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন অরবিন্দ কেজরিওয়াল!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: একদিনে ৮০ হাজার রুপির মদ খেয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের গেরুয়াশিবির তৈরি করা একটি পোস্টারে এই দাবি করা হয়েছে।

গতকাল শুক্রবার (১০ আগস্ট) নিজের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টারের ভিডিও পোস্ট করেন দেশটির শ্রীমনি অকিলা দলের সংসদ সদস্য মনজিন্দার সিংহ সিরসা।

পোস্টারটিতে দেখা যাচ্ছে, একটি মদের বোতল নিজের মুখের কাছে ধরে আছেন অরবিন্দ কেজরিওয়াল। তার নিচে লেখা, একদিনে ৮০ হাজার রুপির মদ খেয়ে কেজরিওয়াল বিশ্ব রেকর্ড করেছেন। গরিবরা না খেতে পেয়ে মারা যাচ্ছে অন্যদিকে মুখ্যমন্ত্রী জনসাধারণের টাকার অপব্যবহার করছেন।

কেজরিওয়ালকে নিয়ে এমন পোস্টার তৈরির কারণ হলো গত মে মাসে কর্ণাটকে মুখ্যমন্ত্রী হিসেবে কুমারস্বামীর সাত মিনিটের শপথগ্রহণ অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রীর জন্য এক লাখ ৮৫ হাজার ২৮৭ রুপি ব্যয় করা।
উল্লেখ্য, গত ২৩ ও ২৪ মে বেঙ্গালুরুর তাজ ওয়েস্ট এন্ড অ্যান্ড শাংগ্রি লা হোটেলে কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত