মঞ্চে হুমায়ূন আজাদ…

news-image

জাতীয় শিল্পকলা একাডেমির নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে গতকাল সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হলো তীরন্দাজ নাট্যদল-এর ‘অনৈতিহাসিক’। হুমায়ূন আজাদের উপন্যাস ‘পাক সার জমিন সাদ বাদ’ ও প্রবন্ধ সংকলন ‘আমার অবিশ্বাস’ অবলম্বনে তীরন্দাজ নাট্যদলের প্রথম প্রযোজনা এটি। এটির নাট্যরূপ দিয়েছেন শাহীন রেজা রাসেল ও নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। 
এতে অভিনয় করছেন দীপক সুমন, অরূপ, নিলু, জাহিদ, সাব্বির, মানস, রকিব, তাপস, রফিক, মিতু, রাসেল, তাপন, সুজন, জান্নাত, তমাল, রুবেল, পরিতোষ ও নওশাদ। জঙ্গীবাদ আর সাম্রাজ্যবাদী আগ্রাসন যখন বিশ্ব পরিমণ্ডলে এক সমস্যা রূপে চিহ্নিত তখন এ নাটক সেই জঙ্গীবাদের কথা বলে। বাংলাদেশে ক্রমবর্ধমান জঙ্গিবাদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ প্রতিবাদ হুমায়ূন আজাদের ‘পাক সার জমিন সাদ বাদ’।
 
এ লেখার জন্যই তাকে প্রাণ হারাতে হয়েছে। সেই টেক্সট নিয়েই কাজ করেছেন দীপক সুমন। যদিও তিনি নিজেই স্বীকার করেন এটা নিয়ে কাজ করা একটা চ্যালেঞ্জ ছিল তার কাছে সব সময়। জানা যায় যে, শুরুতে এ নাটকের নাম হওয়ার কথা ছিল ‘ব্লুটুথ ব্ল্যাকটুথ’। ব্লুটুথের মতো মানুষ বেছে বেছে গ্রহণ করছে, আর মনে হচ্ছে যেন শুধু মন্দকেই বেছে গ্রহণ করা হচ্ছে। সে জন্যই এমন নামকরণের চিন্তা এসেছিল। কিন্তু সাধারণ দর্শকের বোধগম্য না হওয়ার আশঙ্কায় বদলে দিতে হয় নামটি। নতুনভাবে নাটকটির নামকরণ হয় ‘অনৈতিহাসিক’।

এ জাতীয় আরও খবর

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

শরিকদের মান ভাঙাতে কাছে টানছে বিএনপি

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

কারাগারে নিরাপত্তা জোরদারে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ, মানতে হবে ৭ দফা নির্দেশনা

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের