ভোটে সব দলকেই চায় নির্বাচন কমিশন

news-image

নিজস্ব প্রতিবেদক : পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে বিএনপির ইউপি ইলেকশন বর্জনের ঘোষণার প্রতিক্রিয়ায় ইসির পক্ষ থেকে বলা হয়েছে, সব দলকে ভোটে রাখতে তারা সহযোগিতা করতে প্রস্তুত।

রোববার পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, কমিশন সব সময় চায়, প্রতিটি ব্যক্তি, প্রতিটি দল নির্বাচনে অংশ নিক। আমাদের কাছে যে সহযোগিতা চাইবেন, ইসি সে বিষয়ে সহযোগিতা দেবে।

রোববার ভোটগ্রহণের মধ্যেই বিএনপির বেশ কয়েকজন মেয়র প্রার্থী অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, যদি কেউ নির্বাচন প্রত্যাখ্যান করে, এটি নিতান্তই তার ইচ্ছা। তিনি করতেই পারেন। তিনি যদি আমাদের অভিযোগ করেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখব।

তবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে দাবি করে ইসি সচিব বলেন, ২৯টি পৌরসভা এবং চারটি উপজেলায় উপনির্বাচন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও মনিটরিং সেল থেকে প্রতি ঘণ্টায় রিপোর্ট পেয়েছি। তাতে বুঝতে পেরেছি, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। আমি মনে করি, ভোট ভালো হয়েছে।

সৈয়দপুরে একজনের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, নিঃসন্দেহে কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। এ জন্য সবাই দুঃখিত। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এই মৃত্যু কীভাবে হয়েছে, রিপোর্ট পেলে বলতে পারব।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী