ভিলিয়ার্সে কুপোকাত স্মিথরা

news-image

স্পোর্টস ডেস্ক : আবারও ডি ভিলিয়ার্সের ঝড়। নিজেকে যেন পরিপূর্ণ রূপে মেলে ধরতে পারছেন এবারের আইপিএলে। তার এমন বিধ্বংসী রূপই দেখতে চান আইপিএল সমর্থকরা। বিশেষ করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সমর্থকরা। ডি ভিলিয়ার্সের এই বিধ্বংসী রূপের সামনেই উড়ে গেল স্টিভেন স্মিথের দল রাজস্থান রয়্যালস।

মাত্র ২২ বল খেলেছেন ডি ভিলিয়ার্স। তাতেই ঝড় তুলে নামের পাশ যোগ করেছেন ৫৫ রান। ছিলেন অপরাজিত। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। বাউন্ডারি মেরেছেন মাত্র ১টি। ছক্কা?

এ জায়গায়ই তো সবচেয়ে বড় পার্থক্যটা গড়ে তুললেন। ৬টি ছক্কার মার এসেছে তার ব্যাট থেকে। রাজস্থানের বোলাররা রীতিমতো দিশেহারা হয়ে পড়েছিল তার বিধ্বংসী রূপের সামনে।

এবি ডি ভিলিয়ার্সের ঝড়ে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। পয়েন্ট টেবিলে অবস্থান তিন নম্বরে থাকলেও মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সমান অবস্থায় চলে এসেছে কোহলির দল। তিন দলেরই পয়েন্ট এখন সমান ১২ করে। যদিও একটি ম্যাচ কম খেলেছে দিল্লি এবং মুম্বাই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত