ভাষার দাবি শুধু রাজনৈতিক নয়, বাঁচার দাবি

news-image

অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভাষার দাবি শুধু রাজনৈতিক দাবি নয়, এটা বাঁচার দাবি। একুশে ফেব্রুয়ারিতে আন্দোলনের ফলেই আমরা আমাদের স্বকীয়তা বজায় রেখেছি। ভাষা আন্দোলন হচ্ছে আমাদের স্বাধীনতার পূর্বসুরি। সেই থেকেই যে চেতনার সৃষ্টি হয়, সেই চেতনা ধরেই আমরা স্বাধীনতার সংগ্রামের দিকে অগ্রসর হই; স্বাধীনতাও সম্ভব হয়েছে।

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ‘ভাষা আন্দোলনে জাতির পিতার ভূমিকা’ শীর্ষক তৃতীয় স্মারক বক্তৃতায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শুধু দেশে নয়, বিদেশেও বাংলা ভাষা প্রতিষ্ঠা করেছেন। ভাষার দাবি শুধু রাজনৈতিক নয়, বাঁচার দাবি হওয়ায় আমরা বাংলা ভাষার স্বকীয়তা বজায় রেখেছি।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধু ১৯৫২ সালের মে মাসে করাচিতে সংবাদ সম্মেলন করে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার করার দাবি তোলেন। বঙ্গবঙ্গু বাংলা ভাষাকে শুধু দেশে নয়, বিদেশেও প্রতিষ্ঠিত করেছেন। ১৯৫২ সালে তিনি নয়াচীনে গিয়ে সেখানেও বাংলা ভাষায় বক্তৃতা করেছেন। ’৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে গিয়ে প্রথমবার বাংলায় বক্তব্য দিয়েছেন। একবারই তিনি সেখানে গিয়েছিলেন।

তিনি বলেন, একেবারেই তাজ্জব বিষয়! যে লোক (বঙ্গবন্ধু) ভাষার জন্য সংগ্রাম করেন, আমাদের স্বাধীনতার চেতনা, স্বকীয়তার চেতনা, স্বাধিকারের চেতনায় উন্মোচিত করেন। সেই লোকই (বঙ্গবন্ধু) আবার ১৯৭১ সালে স্বাধীনতার সংগ্রামে আন্দোলনের চাবিকাঠি, মুক্তির আন্দোলন শুরু করেন। দুটোর ক্ষেত্রেই বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়।

সূত্র : বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ