ভালোবাসা দিবসেই বাগদান

035630Pic-07সপ্তাহ দুয়েক ধরেই আলোচনায় ছিলেন পরীমণি। ফেসবুকে তাঁকে জড়িয়ে একের পর এক ছবি পোস্ট করা হয়েছে বিভিন্ন আইডি থেকে। অনেকে নিজেদের পরীর স্বামী বলেও দাবি করেছেন। তবে এবার সব আলোচনার ইতি টানলেন পরীমণি নিজেই। হঠাৎ করেই সেরে ফেললেন নিজের বাগদান। গতকাল চাঁদপুরে গিয়াস উদ্দীন সেলিমের ‘স্বপ্নজাল’ শুটিংস্পটে শুভ কাজটি করেন আলোচিত এই নায়িকা। তিনি বলেন, ‘সত্যিই কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ করেই ভালোবাসার মানুষটা শুটিংস্পটে আসে। আমাকে কোনো কিছু বুঝে ওঠার আগেই পরিয়ে দেয় আংটি। পুরো বিষয়টাতেই আমি বেশ অভিভূত। এমন ভালোবাসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। ভক্তদের কাছে দোয়া চাই। বিয়ের পরেও আমাকে যেন সে এমনটাই ভালোবাসে।’ এখনই পাত্রের নাম জানাতে চাননি পরী। তবে ছেলে ব্যবসায়ী। মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কেউ নন বলে নিশ্চিত করেছেন পরীমণি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত