ভালো বাসার খোঁজে ক্যাটরিনা…

Katrina-Kaif-2বিনোদন ডেস্ক : যখন প্রেম ছিল, তখন এক ছাদের নিচে থাকতেন ক্যাটরিনা কাইফ আর রণবীর কাপুর। এই জুটির মতে, ভারতের মুম্বাইয়ে সমুদ্রপাড়ের এমন ভালো বাসা আর একটিও নাকি ছিল না তখন। কিন্তু এখন সেই প্রেম নেই। সেই বাড়িটিও আর টানে না ক্যাটরিনাকে। তাই তিনি এখন মুম্বাইয়ে খুঁজছেন ভালো বাসা।

রণবীর কাপুর বর্তমানে বাবা ঋষি কাপুর ও মা নিতু সিংয়ের বাড়িতে থাকছেন। কিন্তু ক্যাট আছেন সেই পুরোনো ফ্ল্যাটেই। ক্যাটরিনার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সাবেক প্রেমিকের স্মৃতিতে ঘেরা এই বাড়ি কিংবা মুম্বাইয়ের ওয়াটার ফিল্ড রোডের পুরোনো বাড়ি কোনোটিতেই ফিরছেন না এই ফিতুর তারকা।

ক্যাটরিনা নাকি বেশ গোপনীয়তা বজায় রেখে মুম্বাইয়ের বান্দ্রায় বাড়ি খুঁজছেন। ক্যাটরিনার পরিচিতজনেরা জানিয়েছেন, ক্যাটের ‘বাড়ি খোঁজা অভিযান’-এ তাঁর সঙ্গী হিসেবে আছেন সাবেক প্রেমিক সালমান খানের ব্যবস্থাপক রেশমা শেঠি। মিড ডে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত