ভারত-পাকিস্তান ক্রিকেটের সম্ভাবনা নেই

news-image

ভারত-পাকিস্তান ক্রিকেটের সম্ভাবনা আসলেই নেই! এ কথা বলে দিলেন পাকিস্তান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সরতাজ আজিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের সাথে ক্রিকেট সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু পাকিস্তানেরই নিরাপত্তা উপদেষ্টা বলে দিলেন, দুই দলের মধ্য ক্রিকেট সম্পর্ক উন্নয়নের কোনো সম্ভাবনা তিনি দেখেন না। 'বর্তমান পরিস্থিতি'র কথা উল্লেখ করেই এই কথা বলেছেন সরতাজ।
ভারতীয় বোর্ডের কাছ থেকে চূড়ান্ত কিছু জানার জন্য এখনো অপেক্ষা করছে পিসিবি। পাকিস্তান বোর্ড সাড়া পাচ্ছে না। ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে দুই দেশের মধ্যে সিরিজ হওয়ার কথা। কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর সরতাজ বলেছেন, "বর্তমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না।" ইসলামাবাদে সাংবাদিকদের আজ সরতাজ বলেন, "ক্রিকেট ও অন্যান্য বিষয়ের জন্য পরিস্থিতিকে উপযুক্ত করে তুলতে হবে আমাদের। আমাদের বোর্ড ক্রিকেট নিয়ে ভারতীয় কর্মকর্তাদের সংস্পর্শে আছে। সঠিক পরিস্থিতি তারাই বলতে পারবে। কিন্তু আমি তেমন আশাবাদী নই।"
২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের সাথে ছয়টি টেস্ট সিরিজ খেলতে সম্মতি জানিয়েছিল ভারত। এমন একটি চুক্তি হয়েছে দুই বোর্ডের মাঝে। কিন্তু প্রথম সিরিজটাই হতে পারছে না। ভারতীয় বোর্ড এ বিষয়ে কোনো কথা বলে না। ২০০৮ সালে মুম্বাইয়ে বোমা হামালার পর দুই দেশের মাঝে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ আছে। যদিও ২০১২ সালে দুই দল সীমিত ওভারের একটি সিরিজ খেলেছিল।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান