ভারত থেকে নায়ক আনছেন ‘সুপারওম্যান’ ববি

99691_100811বিনোদন প্রতিবেদক : ‘সুপারওম্যান’ ববির জন্য নায়ক দরকার। আর তাই তেমন নায়কের খোঁজে দেশের গণ্ডি পেড়িয়ে ভারতে যাচ্ছেন তিনি। কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে। তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেবেন ববি।

রোমান্টিক ও অ্যাকশন ছবির বাইরে এবার তিনি ‘সুপারওম্যান’-এর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।‘বিজলী’ নামে এ ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন তরুণ নির্মাতা ইফতেখার চৌধুরী।

তবে এ ছবিতে ববির বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এজন্য এবার ববি এ ছবিতে তার বিপরীতে নায়ক নির্বাচনের জন্য ভারতে যাচ্ছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, গল্পের কারণেই ভারতের বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে আমার কথা হয়েছে। এবার চূড়ান্ত করার জন্য সেখানে যাচ্ছি। এক সপ্তাহের মধ্যে ছবির অন্য চরিত্রগুলোর শিল্পীও চূড়ান্ত করা হবে। আশা করছি, মার্চ থেকে এ ছবির কাজ শুরু করতে পারব। ‘বিজলী’ ছবিটি প্রযোজনা করছেন ববি নিজেই।

ছবিটির পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, নায়ক-নায়িকার প্রেম, পাঁচ-ছয়টি গান, পারিবারিক সংঘাত, মারপিটের কাহিনী দর্শক অনেকে দেখেছেন। এবার একটু ভিন্ন গল্পের ছবি তাদের উপহার দিতে চাই।

এ ছবিতে খল ভূমিকায়ও অভিনয় করবেন একজন নারী। তাকে বৈজ্ঞানিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে কোনো ধরনের রক্তপাত বা আইটেম গান রাখতে চাই না। খল নারী চরিত্রে অভিনয়ের ব্যাপারে সুবর্ণা মোস্তফা ও শম্পা রেজার সঙ্গে কথা চলছে। এখনও চূড়ান্ত হয়নি। তিনি আরও জানান, সব অভিনয়শিল্পী চূড়ান্ত হওয়ার পর ঢাকা ও থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় এ ছবির কাজ হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত