‘ভারত একবার হামলা চালালে আমরা চালাব ১০ বার’, হুমকি পাকিস্তানের

news-image

যদি ভারত একবার ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায় তবে এর জবাবে অন্তত ১০ বার তাদের একই হামলার মুখোমুখি হতে হবে। এমনটাই হুমকি দিয়েছে পাকিস্তান।পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর লন্ডনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

রেডিও পাকিস্তানের বরাতে এ কথা জানা গেছে।

আসিফ গফুর বলেন, ভারত যদি পাকিস্তানের ভেতরে একটি সার্জিক্যাল হামলার চালানোর সাহস দেখায়, তবে পাকিস্তানের কাছ থেকে অন্তত ১০টা এমন হামলার মুখোমুখি হতে হবে তাদের।

তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যারা আকস্মিক আক্রমণের বিষয়ে ভাবছে, তারা পাকিস্তানের সামর্থ্য সম্পর্কে ধারণা রাখে না।

প্রসঙ্গত, পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বর্তমানে লন্ডন সফরে রয়েছেন আসিফ গফুর।

সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত