ভারতে সেলফিতে সরকারি নিষেধাজ্ঞা!

photo-1471107231আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সেলফিতে জারি করা হয়েছে সরকারি নিষেধাজ্ঞা। দেশটিতে আসন্ন স্বাধীনতা দিবসে সেলফি তোলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় পর্যটন মন্ত্রণালয়। গতকাল শুক্রবার পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিরাপত্তার কারণেই দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোতে ‘সেলফি’ তোলা নিষেধ। তবে শুধু স্বাধীনতা দিবসই নয়, ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত জারি থাকবে এই নির্দেশ!

পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ঐতিহাসিক স্থানগুলোর নিরাপত্তা ও পরিচর্যার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের ‘তাজমহল’, ‘লালকেল্লা’, ‘ফতেপুর সিক্রি’, ‘চারমিনার’, ‘হাজি আলি’র মতো স্থানগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, পর্যটন মন্ত্রণালয়ের এই নির্দেশের ওপর ভিত্তি করে প্রত্যেকটি রাজ্যের পুলিশ ও নিরাপত্তারক্ষীদের জানানো হয়েছে, ঐতিহাসিক স্থানে সেলফি তোলা বন্ধ করতে হবে।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ