ভারতে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, মৃত ১৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লকডাউনের মধ্যেই ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আরও ১৪৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত সেখানে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৮৭৩ জন। এর মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির

ভারতে করোনাভাইরাসের সংক্রমণে রুখতে দেশজুড়ে লকডাউন চলছে। শনিবার এই লকডাউনের চতুর্থ দিন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মঙ্গলবার দেশবাসীর কাছে অনুরোধ করেন, এই ভাইরাসের সঙ্গে লড়াই করতে সামাজিক দূরত্ব বজায় রাখার। ১৪ এপ্রিল পর্যন্ত কেউ যাতে ঘরের বাইরে খুব প্রয়োজন ছাড়া না বের হন সেই অনুরোধও করেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির সঙ্গে লড়তে ১ লাখ ৭০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৫ লাখ ৯৭ হাজার ৭২ জন। এদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৩৬০ জনে। আর চিকিৎসা নিয়ে সেরে উঠেছেন ১ লাখ ৩১ হাজার ৬৯৮ জন।

বাংলাদেশে নতুন করে আরও চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত রোগী ৪৮ জন। সরকারি হিসাবে, মোট মৃত্যু হয়েছে ৫ জনের।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ