ভারতে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ৩৩

news-image

ভারতের মহারাষ্ট্রে একটি পিকনিকের বাস গভীর খাদে পড়ে ৩৩ জন নিহত হয়েছেন। শনিবার ওই বাসটি রাজ্যের রায়গড় জেলায় আম্বানেলিঘাট পর্বতের খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।

পুলিশ জানায়, মুম্বাই গোয়া মহাসড়ক দিয়ে মহাবলেশ্বরে পিকনিকে যাওয়ার সময় রাস্তা থেকে ছিঁটকে ৫শ’ ফুট নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। বাসটিতে দাপোলি কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৪ আরোহী ছিলেন। এদের মধ্যে মাত্র একজন আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, দুর্ঘটনাস্থলের রাস্তাটি গত কয়েকদিনের টানা বর্ষণে বেশ পিচ্ছিল ছিল। সে কারণে রাস্তাটি চলাচলের জন্য বিপজ্জনক হয়ে যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা জানান, বেঁচে ফিরে আসা ব্যক্তি খাদ থেকে রাস্তায় উঠে আসতে সক্ষম হন। এরপর তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত