ভারতে নেসলে শ্রমিকের আত্মহত্যা

ছবি: সংগৃহীতভারতের বাজারে নুডুলসে ক্ষতিকর মাত্রায় সীসার উপস্থিতির প্রমাণ পাওয়ায় দেশটিতে ম্যাগি নুডুলস উৎপাদন ও বিপনন নিষিদ্ধ করে দেশটির উচ্চ আদালত। এর ফলে চাকরি হারানোয় উত্তরাখণ্ডের রুদ্রাপুর কারখানার এক শ্রমিক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, গত দুই বছর ধরে রুদ্রাপুরের ওই কারখানায় চুক্তিভিত্তিক কাজ করতেন ৩২ বছয় বয়সী লালতা প্রসাদ।

ইউএসনগর জেলা পুলিশের জ্যেষ্ঠ নিয়ন্ত্রক জানান, তার স্ত্রী অনেক ডাকাডাকির পর ঘরের দরজা না খুললে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লালতার মরদেহ দেখতে পাওয়া যায়। 

সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ওই কারখানায় প্রসাদের মতো প্রায় এগারোশ’ কর্মী কাজ করতেন। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রসাদকে সবসমবয় বিমর্ষ দেখা যেতো।

তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

গত ৩ জুন রাজ্যটিতে ম্যাগি নুডুলসের উৎপাদন, বিপনন, মুজদ ও বিক্রি নিষিদ্ধ করে হাইকোর্ট।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান