ভারতে চিকিৎসা নিতে গিয়ে করোনায় গৃহবধূর মুত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতে চিকিৎসা নিতে গিয়ে করোনায় মারা গেলেন শারমিন আক্তার স্মৃতি (৩২) নামে এক গৃহবধূ। গতকাল শুক্রবার বিকেলে তিনি মারা যান। মৃত শারমিন আক্তার স্মৃতি কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়ার মঞ্জুর চিশতীর স্ত্রী।

জানা যায়, গৃহবধূ শারমিন আক্তার স্মৃতির কিডনি সমস্যা ছিল। চিকিৎসা নিতে স্বামীর সঙ্গে গত ২০ মার্চ বেনাপোল হয়ে ভারতে যান তারা। পরে সেখানে তার করোনা ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হলে তাকে কলকাতার বর্ধমানে ফরটিস হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে স্মৃতির মামা নুরুন্নবী বাবু জানান, বর্ধমানে কিডনির চিকিৎসা চলছিল স্মৃতির। সেখানে এক সপ্তাহ আগে স্মৃতির করোনা ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার স্মৃতিকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। গতকাল শুক্রবার বিকেলে সেখানেই তার মৃত্যু হয়।

মরদেহ বিশেষ ব্যবস্থায় দেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্মৃতির মরদেহ বাংলাদেশেই দাফন করা হবে। এদিকে গত ১৮ ডিসেম্বর করোনায় স্মৃতির মা শাহানা খাতুনেরও মৃত্যু হয়।

প্রসঙ্গত, ভারতে বর্তমানে করোনায় ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যায় প্রায় প্রতিদিনই হচ্ছে বিশ্ব রেকর্ড। মৃত্যুর সংখ্যাও ২৪ ঘণ্টায় ছাড়িয়েছে সাড়ে তিন হাজার। এছাড়া চিকিৎসাসহ নানা কারণে ভারতে গিয়ে যারা আটকা পড়েছেন, তারা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারছেন। যদিও তাদের সীমান্তে করোনা পরীক্ষা করিয়ে সেখানেই ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী