ভারতে করোনা রোগীর সংখ্যা ৩০ লাখ ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের দাপটে কোণঠাসা প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এরই মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। একই সময়ে দেশটিতে করোনায় ৫৬ হাজার ৭৯২ জনের মৃত্যু হয়েছে।

রোববার ভারতের কেন্দ্রীয় সরকারের দেয়া পরিসংখ্যানে বলা হয়েছে– কোভিড ১৯-এ ভারতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩০ লাখ ৪৪ হাজার ৯৪০ জন। মোট সংক্রমণের দিক থেকে এ মুহূর্তে গোটা বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

তবে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার বেশি দেশটিতে। করোনা রোগীদের মধ্যে ২২ লাখ ৮০ হাজার ৫৬৬ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৭৪ দশমিক ৯০ শতাংশ।

একদিনে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে শনিবার। গতকাল দেশটিতে নতুন করে ৬৯ হাজার ৮৭৮ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন। গত ২৪ ঘণ্টায় তা সামান্য কমে হয়েছে ৬৯ হাজার ২৩৯। পর পর দুদিন দৈনিক সংক্রমণ ৭০ হাজারের কাছাকাছি থাকায় উদ্বেগে দেশবাসী।

দৈনিক সংক্রমণের নিরিখে এ মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের চেয়েও এগিয়ে ভারত। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৪৫ হাজার ৮৭৩ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ব্রাজিলে নতুন করে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৩২ জন।

এ মুহূর্তে সংক্রমণের দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ৫৬ লাখ ৬৭ হাজার ১৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৮২ হাজার ৩৬২। সংক্রমণ এই হারে বাড়তে থাকলে ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে যেতে ভারতের বেশি সময় লাগবে না।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ