ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ৯১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৩৪ জন।

এই সময়ে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৮৩ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬।

রোববার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

তবে সংবাদ সংস্থা পিটিআই শনিবার রাতে জানিয়েছে, ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৪৩ হাজার ১৪৩। মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ২৮৬ জনের। দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ৬০ লাখ ৬৬ হাজার ৩১ জন।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর রিপোর্টের ভিত্তিতে এই পরিসংখ্যান দেয়া হয়েছে।

জন হপকিন্সের রিপোর্ট অনুযায়ী, করোনা আক্রান্তের হিসাবে বিশ্বে ভারত এখনও দ্বিতীয় স্থানে। আর কোভিডে মৃত্যুহারে তৃতীয় স্থানে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এই দেশটি।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬। এদিন সকালেই ২ হাজার ২৬৩টি নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ৩৭১।

সুস্থ হয়ে উঠেছেন ৬০ লাখ ৭৭ হাজার ৯৭৬ জন। অ্যাক্টিভ আক্রান্ত ৮ লাখ ৬৭ হাজার ৪৫৯ জন। এ পর্যন্ত দেশটিতে ৮ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার ২৪২টি নমুনা টেস্ট হয়েছে। প্রতি ১০ লাখ জনসংখ্যায় টেস্ট হয়েছে ৬২ হাজার ৭৮৪ জনের।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ