ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : সবশেষ ২৪ ঘণ্টায় ভারতে আরও ৭০ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৯ লাখ।

শুক্রবার ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত একদিনে ৭০ হাজার ৪৯৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাতে সরকারি হিসেবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ লাখ ৬ হাজার ১৫১ জনে। এর মধ্যে চব্বিশ ঘণ্টায় ৯৬৪ জনসহ মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ৪৯০ জনের।

করোনার বৈশ্বিক তালিকায় আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান দ্বিতীয়, আর মৃত্যুতে তৃতীয়। আক্রান্তে তাদের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র; আর মৃত্যুতে ভারতের ওপরে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

ভারতে বেশ কিছুদিন ধরে কভিড-১৯ এর সংক্রমণ কিছুটা কমতির দিকে। দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন করোনারোগী আছে ৯ লাখের কম। সুস্থ হয়ে উঠেছেন ৫৯ লাখের বেশি মানুষ।

রাজ্য হিসেবে মহারাষ্ট্র, তামিল নাডু, অন্ধ্র প্রদেশ, দিল্লি ও গুজরাতে করোনার সংক্রমণ বেশি। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ লাখ ছুঁই ছুঁই। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৪৩০ জনের।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ