ভারতে একদিনে শনাক্ত আরও ৯৭ হাজার

news-image

অনলাইন ডেস্ক : ভারতে একদিনে ৯৭ হাজার ৫৭০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। দেশটিতে এটিই একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সরকারি হিসাবে সেখানে আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ৫৯ হাজার ৯৮৪ জনে দাঁড়িয়েছে। খবর এনডিটিভির

গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১ হাজার ২০১ জনের মৃত্যু নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৪৭২ জনে।

ভারতে গত এক মাস ধরে প্রতিদিনই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে। দেশটির মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে এখন বেশি আক্রান্ত হচ্ছে। আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত আর মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯২ হাজার ৯৬৮ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৬৪ লাখ ৪৩ হাজার ৪৮ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫২২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৩৮ হাজার ৪৪৬ জন।

তবে ভারতে সুস্থতার হারও বেশি। গত ২৪ ঘণ্টায় সেখানে সুস্থ হয়ে উঠেছে ৮১ হাজার ৫৩৩ জন। এ পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ সুস্থতার রেকর্ড।

শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ১৩ হাজার ১৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ১২১ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৯১ লাখ ৭ হাজার ৩৬২ জন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ