ভারতে অবশেষে নেসলের ম্যাগি নুডলস নিষিদ্ধ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে অবশেষে নেসলের ম্যাগি নুডলস নিষিদ্ধ করা হয়েছে। ভারতের খাদ্য নিয়ন্ত্রণ সংস্থা বলেছে, ম্যাগি নুডলসকে তারা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মনে করছে। সেজন্যে নেসলেকে তাদের নয় ধরণের নুডলস বাজার থেকে তুলে নিতে বলা হয়েছে। ভারতের কয়েকটি রাজ্যে পরীক্ষা করে দেখা গেছে, ম্যাগি নুডলসে এমন মাত্রায় সীসা রয়েছে, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিঙ্গাপুরেও ভারতে থেকে আমদানি করা ম্যাগি নুডলস নিষিদ্ধ করা হয়েছে। নেসলে এর আগে বলেছিল, ম্যাগি নুডলস খাওয়ার ক্ষেত্রে তারা কোন স্বাস্থ্য ঝুঁকি দেখছে না। কিন্তু তারপরও সতর্কতা হিসেবে তারা বাজার থেকে নুডলস তুলে নিচ্ছে। ভারতের নুডলসের বাজারের আশি শতাংশই নেসলের ম্যাগি নুডলসের দখলে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান