ভারতের শিবিরে আঘাত হানলেন অপু-মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে ২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নামা ভারতের শিবিরে আঘান হানলেন নামজুল অপু ও মাশরাফি। ফিরে গেছের ফর্মে থাকা ধাওয়ান ও রাইডু।

এশিয়া কাপের ফাইনালে ভারতকে ২২৩ রানের টার্গেট দিল বাংলাদেশ। ৪৮ ওভার ৩ বলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। বিতর্কিত এক স্ট্যাম্পিংয়ে আউট হন লিটন কুমার দাস।

আউট হওয়ার আগে ১১৭ বলে ১২১ রান করেন তিনি। এর পর মাশরাফি ৭, নাজমুল ইসলাম অপু ৭, রুবেল ২ রানে সাজঘরে ফেরেন। মোস্তাফিজ অপরাজিত থাকেন ২ রানে।

ভারতের বিপক্ষে ফাইনালে ৮৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। এতে লিটন হাঁকান ১১ চার ২টি ছক্কা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ১৭.৫তম ওভারে বাংলাদেশের দলীয় ১০০ রান পূর্ণ হয়। গত দুই বছরে এটি বাংলাদেশের ওপেনিংয়ে জুটিতে শতরানের প্রথম ঘটনা।

আসরে বাংলাদেশের ওপেনিং জুটিতে ৫০-উর্ধ্ব রানের প্রথম ঘটনা এটি। এবারের এশিয়া কাপে প্রথম অর্ধশতকের দেখা পেলেন ওপেনার লিটন কুমার দাস। ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করেন লিটন। এতে লিটন হাঁকান ৬টি চার দুটি ছক্কা।

১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ৬৫/০-তে। এবারের এশিয়া কাপের শুরুর ১০ ওভারে যে কোনো দলের এটি সেরা নৈপুণ্য। এর আগে ইনিংসের ৭.৪তম ওভারে দলীয় অর্ধশত রান পূর্ণ হয় বাংলাদেশের। ভারতের বিপক্ষে ওপেনিংয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ।

প্রথম বারের মতো জাতীয় দলের হয়ে ওপেনিংয়ে নামেন মেহেদি হাসান মিরাজ। তার সঙ্গী যথারীতি লিটন কুমার দাস। এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংযের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ দলে একটি পরিবর্তন রয়েছে। মুমিনুল হকের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপু।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত