ভারতীয় ধরণ ভয়ঙ্কর, সতর্ক করলেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার ভারতীয় ধরন ভয়ঙ্কর উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অবশিষ্ট মূল অধিবাসী এবং ক্ষতিগ্রস্ত মোট ১ হাজার ৪৪০ জনের মধ্যে প্লট বরাদ্দপত্র প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের নতুন আরেকটি ভ্যারিয়েন্ট (ধরন) এসেছে, যেটা আরও বেশি মারাত্মক। এতে যারা সংক্রমিত হয়, তারা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মারা যান। যে কারণে সবাইকে সতর্ক থাকতে হবে।’

সবাইকে স্বাস্থ্যবিধি নেমে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের সময় আপনারা একটু মাস্ক পরে থাকবেন, সাবধানে থাকবেন।’

ঘরমুখো মানুষের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমি জানি ঈদের সময় মানুষ পাগল হয়ে গ্রামে ছুটছে। কিন্তু এই যে আপনারা একসঙ্গে যাচ্ছেন। এই চলার পথে ফেরিতে হোক, গাড়িতে হোক যেখানেই হোক, কার যে করোনাভাইরাস আছে আপনি জানেন না। কিন্তু আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে। মা, বাবা, দাদা, দাদী, ভাই, বোন আপনি কিন্তু তাকেও সংক্রমিত করছেন, তার জীবনটাও মৃত্যু ঝুঁকিতে ফেলে দেবেন।’

ছোটাছুটি করে বাড়ি না গিয়ে সবাইকে নিজ নিজ জায়গায় ঈদ উদযাপন করার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘সবাই নিজের ভালো চিন্তা করেন। সেই সঙ্গে পরিবারের ভালো চিন্তা করেন। এক ঈদে বাড়ি না গেলে ক্ষতি হবে না। যে যেখানে আছেন তিনি সেখানেই ঈদ করুন।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘রমজান মাস, আল্লাহর কাছে দোয়া করেন যেন এই করোনাভাইরাস থেকে যেন আমাদের দেশ মুক্তি পায়, দেশের মানুষ যেন মুক্তি পায় আর যেন প্রাণহানি না হয়। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী এই করোনার জন্য কত মানুষ মারা যাচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘দেশের প্রতিটি মানুষকে মাথা গোঁজার ঠাঁই করে দিতে কাজ করছে সরকার। একইসঙ্গে তিনি বলেছেন, দেশের প্রতিটি ঘরেই আলো জ্বলবে, মানুষ শিক্ষিত হবে।’

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী