ভারতীয় ক্রিকেটেও #মি টু আতঙ্ক

news-image

স্পোর্টস ডেস্ক : #মি টু শব্দটা ইতোমধ্যে তোলপাড় শুরু করেছে ভারতে। যার প্রভাব পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডেও। ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহী রাহুল জোহরীর বিরুদ্ধে উঠেছে যৌন হয়রানির অভিযোগ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হ্যাশট্যাগ মি টু উল্লেখ করে রাহুল জোহরীর বিরুদ্ধে টুইট করেছেন তারই এক নারী সহকর্মী। গত শুক্রবার রাহুলের বিরুদ্ধে উঠে এমন অভিযোগ।

যদিও তাঁর প্রমাণ এখনও মেলেনি, তবুও তার যাওয়া হয়নি সিঙ্গাপুরে আইসিসি সভায়। তাঁর বদলে সভায় যোগ দিয়েছেন বিসিসিআই এর সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী।

রাহুল জোহরী বিসিসিআইয়ের প্রধান নির্বাহী পদে যোগ দেয়ার পূর্বে কাজ করেছেন বিভিন্ন মিডিয়ায়। সেসব মিডিয়ায়ও তিনি একের পর এক কুকর্ম করেন বলে অভিযোগ করেন তাঁর সহকর্মীরা।

তবে সবশেষ যে অভিযোগ এনেছেন তাঁর এক নারী সহকর্মী তাতে #মি টু উল্লেখ করে টুইট করে তিনি লেখেন, রাহুল জোহরীর দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জোহরীর স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে তিনি তার প্রাক্তন নারী সহকর্মীকে বাড়িতে নিয়ে যান। অভিযোগকারী নারী তখন চাকরি খুঁজছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক সেই নারী জানান, সুযোগ পেয়ে রাহুল তার কাপড় খুলে ফেলেছিলেন এবং তাকে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন। এমন অভিযোগের কারণে এরইমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড জোহরীর কাছে ব্যাখ্যা চেয়েছেন ঘটনার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত