ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

news-image

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালের মূল সময়ে ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেই ভাগ্যে ৪-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে যুবারা।তবে বৃহস্পতিবার নেপালের আনফা কমপ্লেক্সে সূচনাটা দারুণ করে ভারত। ১৭ মিনিটে দূরপাল্লার শটে গোলরক্ষক মেহেদী হাসানকে বোকা বানিয়ে দলকে লিড এনে দেয় হার্শ শৈলাস।

পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। মুহুর্মুহু আক্রমণে ভারতকে চেপে ধরে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু প্রতিপক্ষের ইস্পাত-কঠিন রক্ষণভাগে চিড় ধরাতে পারছিল না তারা। ফলে প্রথমার্ধে গোলবিমুখ থাকতে হয় তাদের।কাঙ্খিত সাফল্য আসে দ্বিতীয়ার্ধে। এ অর্ধের ইনজুরি টাইমে সফল স্পট কিকে বাংলাদেশকে সমতায় ফেরান আশিকুর রহমান। ডি বক্সে রাসেল আহমেদকে ভারতীয় এক ডিফেন্ডার ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে গোল আদায় করে নিতে মোটেও সমস্যা হয়নি বদলি নামা এ ফরোয়ার্ডের।

নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় নিষ্পত্তির জন্য খেলা গড়ায় টাইব্রেকারে। যে ভাগ্যে জিতে যায় বাংলাদেশ। ৪-২ ব্যবধানে জিতে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলা নিশ্চিত করে যুবারা।স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে গোলকিপার মেহেদি হাসান বীরত্বে জিতেছে বাংলাদেশ। ভারতের প্রথম দুটি শটই ঠেকিয়ে দেয় এ কিশোর। অন্যদিকে কোনো শট লক্ষ্যভ্রষ্ট হয়নি পারভেজ বাবুর শিষ্যদের। চারটি শটই নির্ভুল নিশানায়। চতুর্থ শটে রুস্তম ইসলাম লক্ষ্যভেদ করলে জয়োল্লাসে মেতে উঠে তারা।এ জয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রইল বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত