ভারতকে বৌদ্ধ রাষ্ট্র মনে করেন মোদি

news-image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন ভারতের ধর্মীয় ও রাজনৈতিক সত্ত্বা বিবেচনা করলে ভারতকে বৌদ্ধ রাষ্ট্র বলা যায়। পাটনায় বৌদ্ধ গয়া সফর করার সময়ে তিনি এই কথা বলেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের রাজধানী পাটনাতে অবস্থান করছেন। বৌদ্ধ ধর্মের বিশ্বাস মতে, পাটনা থেকে ১১০ কিমি দুরে অবস্থিত বৌদ্ধ গয়াতে অবস্থিত পবিত্র বৃক্ষের নিচে দিব্যজ্ঞান লাভ করেন গৌতম বুদ্ধ । হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষের জন্য  পবিত্র বলে বিবেচিত এই জায়গায় প্রার্থনা শেষে মোদি বলেন, বুদ্ধ ছিলেন সমতার সবচেয়ে বড় প্রচারক। আমি ব্যক্তিগত ভাবে ভারতকে বৌদ্ধ ভারত বলতে পছন্দ করি বুদ্ধর সামাজিক ও ধর্মীয় প্রভাবের কারণে।
 
আন্তর্জাতিক শিক্ষক দিবস ও সনাতন ধর্মীয় মানুষদের পূজনীয় ভগবান কৃষ্ণের জন্মদিন-জন্মাষ্টমীর দিনে মোদি বলেন, গৌতম বুদ্ধ ও কৃষ্ণ দুইজনেই অনেক বড় শিক্ষক ছিলেন যাদের কাছে নীতি অনেক বড় বিষয় ছিল। জওহরলাল নেহরুর পর এবারই কোনো ভারতীয় প্রধানমন্ত্রী বৌদ্ধ গয়া সফরে এসেছেন। উল্লেখ্য, ২০১৩ সালে সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর থেকে বৌদ্ধ গয়া রীতিমতো দুর্গে পরিণত হয়েছে।  

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান