ভাড়া দিতে না পাড়ায় বাস থেকে ফেলা হলো প্রতিবন্ধী নারীকে

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের রোহিতপুরে ভাড়া দিতে না পারায় বাস থেকে ধাক্কা দিয়ে বাকপ্রতিবন্ধী এক নারী যাত্রীকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নারী দিবসের আগের দিন অর্থাৎ রবিবার কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভিডিও চিত্রে দেখা যায়, রবিবার সকাল পৌনে নয়টার দিকে একটি বাস থেকে ছুড়ে ফেলা হয় বোরকা পরা ওই নারীকে। মাটিতে পড়ে তিনি অস্ফুট স্বরে গোঙাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন গিয়ে তাকে মাটি থেকে তোলেন। ওই বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে।

মাটিতে ছুড়ে ফেলে দেওয়া ওই নারী বাকপ্রতিবন্ধী ছিলেন তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমকে নিশ্চিত করেছে। টাইলসের ওপর ওই নারী লেখেন, ভাড়া দিতে না পারায় বাসের হেলপার তার সঙ্গে এমন ব্যবহার করেছে।

  • সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী