ভাইরাল মাশরাফি (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক।। ১৭ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মাশরাফির। এই দীর্ঘ সময় তার নামটির সঙ্গে জড়িয়ে আছে মানুষের ভালবাসা। ক্যারিয়ারে উত্থান-পতন হলেও ভালবাসার পতন হয়নি।

মাশরাফি বিন মুর্তজা সবসময়ই মজা করতে ভালবাসেন। তেমনি তার এক মজার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

জিম্বাবোয়ে সিরিজ সামনে রেখে অন্যান্য দিনের মতো বুধবারও অনুশীলন চলছিল মিরপুরের হোম অব ক্রিকেটে।

সেখানে শের-ই-বাংলা স্টেডিয়ামের রেলিং ধরে দাঁড়িয়ে ছিলেন সংবাদকর্মীরা। হঠাৎ তাদের গায়ে ঢিল পড়তে লাগল। প্রথমবার ঢিলটা যার গায়ে গিয়ে পড়ল তিনি খুব একটা গুরুত্ব দিলেন না। আবার ঢিল ছোড়া হলো। এবার সবাই একটু নড়েচড়ে বসল। দিনের বেলায় ঢিল পড়ছে কোথা থেকে!

সবাই অবাক। তৃতীয়বারে গিয়ে ‘অদৃশ্য ভূত’ ধরা পড়ে গেলেন। সবাই তো দেখে বিস্মিত। এ তো আর কেউ নন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি ঢিল ছুড়ছেন, এমন দৃশ্য আবার অনেকেই ভিডিও করেছেন। সেই ভিডিও আবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

মাশরাফি সবসময় মজা করতে ভালবাসেন। বাংলাদেশের কোচ থাকাকালীন ডেভ হোয়াটমোর মাশরাফির দুষ্টুমি দেখে তাকে ‘পাগলা’ বলে ডাকতেন। মাশরাফি এখনও সেই আগের ধারা বজায় রেখেছেন।

একবার সুইমিংপুলে মুশফিকুর রহিমকে অনেকক্ষণ ধরে ডুবিয়ে রেখেছিলেন। পরে মুশফিকুর জানিয়েছিলেন, তিনি সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলেন!

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত