বড় জয় পেল পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের পর উল্টো রথে নতুন লিগ মৌসুম শুরু করেছিল পিএসজি। নেইমার-এমবাপ্পে-ডি মারিয়ারা করোনা আক্রান্ত হওয়ায় মৌসুম শুরু করেছিল হার দিয়ে। পরের ম্যাচে নেইমার-ডি মারিয়া ফিরলেও মার্সেইয়ের বিপক্ষে হারে টমাস টুখেলের দল। তৃতীয় ম্যাচে শেষ সময়ে ১-০ গোলের জয় পায় প্যারিসের দলটি। তবে চতুর্থ ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ফিরে দলকে নাইচের বিপক্ষে ৩-০ গোলে জিতিয়েছেন।

ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ গোলের লিড এনে দেন ফ্রান্স ফরোয়ার্ড। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন ডি মারিয়া। দলের জয়ের ব্যবধান ৩-০ করেন পিএসজি অধিনায়ক মারকুইনোস। নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারা নেইমার বিহীন দলকে দারুণ জয় এনে দেন দলের তিন মূল সদস্য।

এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করলেও ম্যাচে তার প্রভাব ছিল দারুণ। নাইচও নিজেদের সেরা দল নিয়ে নামতে পারেনি করোনার কারণে। তাদের দলেও প্রভাব ফেলেছে ভাইরাসটি। তারপরও ঘরের মাঠে দারুণ প্রতিযোগিতার আভাস দেয় তারা। কিন্তু শেষ পর্যন্ত পিএসজির বিপক্ষে গোল করে ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচে তারা পিএসজির সমান ৫০ ভাগ বল পায়ে নিয়ে খেলেছে। পিএসজির ছয়টির বিপরিতে গোলে শট নিয়েছে পাঁচটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন