ব্রিটিশ পার্লামেন্টে দারুণ জনপ্রিয় সেক্সি এমপি’দের ওয়েবসাইট

news-image

ব্রিটেনে সবচেয়ে জনপ্রিয়, কিন্তু নিষিদ্ধ ওয়েবসাইটটি তৈরি হয়েছে দেশটির সংসদ সদস্যদের নিয়ে। ওই ওয়েবসাইটে সেই সকল মাননীয় সাংসদদের তুলে ধরা হয়েছে যারা দারুণ সেক্সি। ব্রিটিশ পার্লামেন্টারি কম্পিউটারগুলো থেকেই গত বছরই ৫ লাখেরও বেশিবার আবেদনময়ী এমপি'দের দেখা হয়েছে।ওয়েস্টমিনিস্টার তাদের কম্পিউটার ব্যবস্থায় 'অ্যাডাল্ট' উপাদানগুলো দেখা বন্ধ করতে ফিল্টারের ব্যবস্থা করেছে। তারপরও 'সেক্সি এমপি ডট সিও ডট ইউকে' ওয়েবসাইটে অসংখ্যবার ঢুঁ মেরেছেন অনেকে। 'মেড ইন চেলসি' তারকা ফ্রান্সিস বাওলে এই ওয়েবসাইটটি বানিয়েছনে। রাজনীতিবিদদের যৌন আবেদনকে এভাবে প্রকাশ করায় অনেকেই ক্ষুব্ধ তার ওপর। এমনকি এতে আপত্তিকর কথা-বার্তাও তুলে ধরা হয়। যেমন- দু'জন নারী এমনপি'র খোলামেলা ছবি দিয়ে প্রশ্ন রাখা হয়েছে, এদের মধ্যে কে বিছানায় পছন্দসই হবেন? বাওলে একজন ধনকুবেন। হীরের খনির মালিক তিনি। নিজের ওয়েবসাইটে তিনি লিখেছেন, অনেকের কাছে এটা আপত্তিকর। তবে এমপি'দের এভাবে তুলে ধরা হয়নি। আমি শুধু তাদের মজার দিকটি তুলে ধরেছি। এই ওয়েবসাইটে খোদ ব্রিটিশ এমপি'রাই ৪ লাখ ৮৪ হাজার ৬৮৩ বার প্রবেশের চেষ্টা করেছেন। দেখতে সক্ষম হয়েছেন ৫২ হাজার ৭৮৬ বার। ওয়েবসাইটটিতে ৫ জন সেরা যৌন আবেদনময়ী এমপি'র নাম দেওয়া হয়েছে। এদের তালিকায় বর্তমান সাংসদসহ নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীরাও আছেন। চার্লোতি লেসলি, ক্লেয়ার পেরি, পেনি মরডান্ট, রেবেকা হ্যারিস আছেন সেরা সেক্সির তালিকায়। পুরুষ এমপি'দের মধ্যে সেরা পাঁচের তালিকায় স্থান পেয়েছেন ওয়েন পিটাসন। ব্রিটেনে নিষিদ্ধ কিন্তু জনপ্রিয় ওয়েবসাইটটি হলো আরবান ডিকশনারি। এখানে নানা ধরনের অশ্লীল শব্দ অর্থ ও ব্যাখ্যা সহকারে লেখা রয়েছে।  

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান