ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

news-image

নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে নবীনগরে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত নবীনগর উপজেলা শাখার আয়োজনে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাজের্ন্ট মুজিবুর রহমান মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও এরশাদ ট্রাষ্ট’র চেয়ারম্যান আলহাজ¦ কাজী মামুনুর রশিদ। জেলা পরিষদ সদস্য আলহাজ¦ বোরহান উদ্দীন আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন চৌধুরী সাহান, উপদেষ্টা মন্ডলীর সদস্য শিক্ষক তাজুল ইসলামসহ আরো অনেকে।

পরে ফ্রান্সের ইসলামী বিদ্বেশী আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় সড়কে মানববন্ধন করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীসহ উপস্থিত সকলে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী