ব্রাহ্মণবাড়িয়া কারাগারে থাকা মাদক মামলার আসামীর মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : মাদক মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে থাকা পুলিশ কনস্টেবল আসাদুল ইসলাম (২৯) মারা গেছেন।  সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে আসাদুল ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ২০১৯ সালের ১৩ ডিসেম্বর মাদক পাচারের মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন জানান, বুকে ব্যথা অনুভব করলে আসাদুলকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ