ব্রাহ্মণবাড়িয়া কবর থেকে মহিলার লাশ উত্তোলন

news-image

সরাইল প্রতিনিধি : সরাইলে কবর থেকে আফিয়া বেগম নামে এক মহিলার লাশ উত্তোলন করা হয়েছে।আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুর ১২ টায় নির্বাহী ম্যজিষ্ট্রট সরাইল উপজেলা কমিশনার(ভুমি) মো: ইকবাল হোসেন এর উপস্থিথিতে এই লাশ উত্তোলন করা হয়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেছে।
সরাইল সদর উপজেলার দক্ষিণ আরিফাইল গ্রামের আবুল কাশেমের স্ত্রী আফিয়া বেগম(৬৫) এর সাথে রাশিদ মিয়ার দীর্ঘদিন যাবত ভিটি বাড়ির জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা চলে আসছে। গত ১৮ নভেম্বর সকালে একই গ্রামের তাহের মিয়ার বাড়িতে তাদের বিরোধ নিষ্পত্তির জন্য এক সালিশ সভা বসে। সভা চলাকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংর্ঘষ চলাকালে বুকে ইটের ঢিল পড়ে আহত হয় আফিয়া বেগম। আহত আফিয়াকে প্রথমে সরাইলে ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৯ নভেম্বর রোববার সকালে আফিয়া মারা যায়।ঘটনাটি মিমাংশার আশ্বাসে রবিবার বিকালেই তরিঘরি করে আফিয়ার লাশ দাফন করা হয়।

এই ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া জানান,  ২১ নভেম্বর নিহতের মেয়ে মিনা বেগম বাদী হয়ে সরাইল থানা মামলা দায়ের করেন। তদন্তকারি কর্মকর্তার আবেদনের  পরিপেক্ষিতে আদালত কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্ত করার আদেশ দেন। এদিকে মামলার ২নং আসামী আত্তার হোসেনকে সরাইল থানা পুলিশ আটক করেছে ।লাশ ময়না তদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। রির্পোট হাতে পেলেই পরবর্তী ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি