ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে বিদ্যুতের আরো একটি ইউনিট উৎপাদনে

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাওয়ার ষ্টেশন কম্পানি লিমিটেডের ৪০০মেগাওয়াট একটি ইউনিট থেকে ব্যাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু হয়েছে। প্রায় পাচঁ মাসে পরীক্ষামূলক উৎপাদনে যাওয়া এই ইউনিট থেকে গতকাল থেকে ব্যাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ওই ইউনিট থেকে জাতীয় গ্রিডে যোগ হয়েছে আরো চারশো মেগাওয়াট বিদ্যু। আর এটি চালুর মধ্য দিয়ে ওই বিদ্যুকেন্দ্রের উৎপাদন ক্ষমতা বেড়ে দাড়িঁয়েছে দেড়হাজার মেগওয়াটের উপরে। সূএ জানায়, ২০১৪সালে এপ্রিল মাসে ৪৫০মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল (নর্থ) ইউনিটের নির্মাণকাজ শুরু হয়েছিল। নিজস্ব আড়াইশ কোটি টাকাসহ এডিবি ও আইডিবির ঋণ সহায়তায় এই ইউনিটের নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় দুই হাজার ছয়শ কোটি টাকা মত।

আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কম্পানির ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলী এম এম সাজ্জাদুর রহমান জানান, ওই ইউনিট থেকে চারশ মেগাওয়াট বিদ্যু জাতীয় গ্রিডে যোগ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এ কেন্দ্র থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যু উৎপাদন সম্ভব। এখন আরো একটি চার শ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান