ব্রাহ্মণবাড়িয়ায় ২ হাজার অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরীব-অহসায় রোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামের কৃতি সন্তান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের কনসালটেন্ট (শিশু) মোঃ মনির হোসেনের উদ্যোগে কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ে প্রায় দুই হাজার রোগীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ইউনূস আলী।

কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার সুলতান আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, প্রফেসর ডা. এ.কে.এম শরীফুল ইসলাম, ডাক্তার মো. মনির হোসেন ও হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়ার হোসেন।
পরে আলোচনা শেষে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক নবীনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত দুই হাজার গরীব ও অসহায় রোগীর মাঝে স্বাস্থ্য সেবা প্রদান করেন। এছাড়াও রোগীদের মাঝে বিনামূল্য ওষুধ বিতরণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান