ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকেটসহ ৪ কালোবাজারী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে রেলষ্টেশন
থেকে ১১১ টি ট্রেনের টিকেট ও টিকেট বিক্রয়ের নগদ ৮৫০০ টাকা‘সহ ৪ জন টিকেট কালবাজারীকে আটক করেছে র‌্যাব-১৪,  ভৈরব ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার রাতে অভিযানে আটকৃতরা হলেন, ১। মোঃ মিলন মিয়া (৫২) ২। মোঃ মজিবুর রহমান (৫০) ৩। মোঃ স্বপন খলিফা (৩৫) ৪। মোঃ পারভেজ (২২)। র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে  একটি আভিযানিক দল আখাউড়া রেল ষ্টেশনে অভিযান পরিচালনা করে ৪ জন টিকেট কালোবাজারীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে বিভিন্ন ট্রেনের ১১১ টি টিকেট উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরর বিরুদ্ধে  আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ